বিদেশি প্রতিনিধির সঙ্গে বৈঠকে ইসি

১২ মে ২০২৫, ০৪:১১ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
নির্বাচন ভবন

নির্বাচন ভবন © সংগৃহীত

আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর প্রথমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ মে) সকালে এ বৈঠক শুরু হয়। বৈঠকে একজন বিদেশি অতিথি রয়েছেন বলে ইসির একাধিক সূত্র নিশ্চিত করেছে। 

বৈঠকে উপস্থিত রয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে উপস্থিত রয়েছেন।

কমিশনের কর্মকর্তারা জানান, সরকারের পক্ষ থেকে দলটির কার্যক্রম নিষিদ্ধ করার আনুষ্ঠানিক গেজেট ইসির হাতে এলে, নিবন্ধন ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গেজেট প্রকাশ ছাড়াই আজকের বৈঠকে বিষয়টি আলোচনায় আসতে পারে বলে মনে করা হচ্ছে। এ অবস্থায়, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের সুপারিশ আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।  

ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যমের জন্য ভিন্ন প্রশ্নপত্র, একাডে…
  • ২৩ আগস্ট ২০২৬
ডাকসুর জুলাই সংগ্রহশালা পরিদর্শনকালে লোডশেডিংয়ের কবলে মার্ক…
  • ২৩ আগস্ট ২০২৬
৩ মাসে সাতক্ষীরায় ৬৫ জনের আত্মহত্যা, অপমৃত্যু ১৩৬
  • ২৩ আগস্ট ২০২৬
খাল থেকে ব্রিজের বীমের লোহা তুলে নিলেন স্বেচ্ছাসেবকদল নেতা,…
  • ২৩ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১ থেকে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১…
  • ২৩ আগস্ট ২০২৬
মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝু…
  • ২৩ আগস্ট ২০২৬