দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ

১৪ জুন ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০১:০১ PM
সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান

সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খান © টিডিসি সম্পাদিত

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের  দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মুহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে রেখে বিক্ষোভ করেছেন পাথর শ্রমিক ও স্থানীয় জনতা। শনিবার (১৪ জুন) দুপুর সোয়া ১২টার দিকে জাফলং বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাফলংসহ সিলেট অঞ্চলের সকল পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদেই এ বিক্ষোভ করেন তারা। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, হঠাৎ করেই স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেন। তবে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়ক পরিষ্কার করে। সাড়ে ১২টার দিকে উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্টহাউজে রওনা হন।

এর আগে জাফলং পর্যটন এলাকা ঘুরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, সরকার সিলেটের কোনো পাথর কোয়ারি আর খুলে দেবে না। জাফলংকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কাজে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের কারণে জাফলংয়ের পরিবেশ হুমকির মুখে পড়েছে। এসব অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950