নগদের শতকোটি টাকা বেহাতের প্রসঙ্গে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব

৩০ মে ২০২৫, ০৭:১৫ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৯:২৩ PM
সরকার

সরকার © সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের সব অনিয়ম তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। নগদ থেকে অতিদ্রুত মানি লন্ডারিং, জুয়া, জালিয়াতি চক্রকে বের করে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। আজ শুক্রবার (৩০ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, ‘ব্যাপক অস্থিরতার পরে ২৭ মে নগদ কর্তৃপক্ষ মূল লাইসেন্সধারী প্রতিষ্ঠান ডাকবিভাগকে পরিচালনা দায়িত্ব বুঝিয়ে দেয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রশাসকের উপর স্থগিতাদেশ আসলে নগদে অস্থিরতা শুরু হয়। এটাকে ব্যবহার করে শাফায়াত গং এর হায়ারিং, ফায়ারিং শুরু হয়। তখন ডাক বিভাগ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে অনুরোধ করা হয়েছে, যেন শাফায়াতের সম্ভাব্য সহযোগী হিসেবে মুইজ নামের লোককে (মানবজমিনের রিপোর্টে এসেছে) আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তার মাধ্যমে তারা নগদের অপকর্ম সম্পর্কে তথ্য পাওয়ার চেষ্টা করে।

ডাক বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যৌথভাবে নিজেকে নগদের সিইও দাবি করা শাফায়েতকে (বাংলাদেশ ব্যাংকের মামলার আসামি) গ্রেপ্তার করতে উদ্যোগ নেয়। পরে জানা যায় তার একাধিক পাসপোর্ট আছে। নগদে দেখানো তার পাসপোর্ট ৮ জানুয়ারি থেকে দেশের বাইরে এবং মালয়েশিয়ায় দেখাচ্ছে। তবে তদন্তে বেরিয়ে আসে সে ক্যান্টনমেন্টে অবস্থান করছিল। সিআইডির অভিযানের প্রস্তুতির সময় সে পালিয়ে যায়।’

আরও পড়ুন: ড. ইউনূসকে ডক্টরেট ডিগ্রি দিলো জাপানের সোকা বিশ্ববিদ্যালয়

ফয়েজ আহমদ ফেসবুক পোস্টে আরও জানান, ‘সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকের উপর স্টে অর্ডার আসলে তানভির মিশুক নিজেকে সিইও দাবি করে মেইল দেয় এবং একই মেইলে বর্তমান পরিস্থিতিতে দায়িত্ব পালনে অপারগতা জানায়। পরে শাফায়াত নিজেকে সিইও দাবি করে এবং বিভিন্ন কর্মকর্তা বরখাস্ত ও বদলি শুরু করে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করে তোলে।’

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লিখেছেন, ‘মুইজকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুচলেকা নেওয়া হয়। তার বিরুদ্ধে কোন মামলা নাই। সে নগদের সাবেক লোকেদের কোনো হেল্প করবে না এই মর্মে মুচলেকা দেয়। সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে। নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয়।’

নগদের সার্বিক বিষয় সম্পর্কে ফয়েজ আহমদ আরও লেখেন, ‘শাফায়েত পালানোর পর, শ্যামল দাস অ্যাক্টিং সিইও হয়। আরেকদফা অস্থিরতা শুরু হয়। এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ডাক বিভাগে নগদের স্বঘোষিত সিইও, ডেপুটি সিইওকে ডেকে এনে গত দশকের সকল অনিয়ম সম্পর্কে জানতে চাওয়া হয়। ১৪ জন কর্মকর্তা বরখাস্ত করা, ৫ জনকে বদলি করা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ডাক বিভাগের কর্মকর্তারা বিভিন্ন অনিয়ম (ভুয়া এজেন্ট, ভুয়া ই-কেওয়াসি, ভুয়া অ্যাকাউন্ট, জুয়ার সংশ্লিষ্টতা) নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তাদের ভারপ্রাপ্ত সিইও শ্যামল দাস/ডেপুটি সিইও মুইজ পদ ডাক বিভাগের কাছে দায়িত্ব হস্তান্তর করতে সম্মত হয়। এর আগে নগদ থেকে মার্চে দায়িত্ব হস্তান্তরের জন্য একটি চিঠি লিখেছিল। এটিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে ডাক বিভাগ দায়িত্ব বুঝে নেয়। ডাক বিভাগ নতুন ভারপ্রাপ্ত সিইও হিসেবে জনাব তালেবকে সাময়িক দায়িত্ব দেয়।’

ফয়েজ আহমদ জানান, ‘নতুন সিইও গত ৩ মাসের সমস্ত খরচের হিসাব পত্র তৈরি করবে, অনিয়মের উপর বিশদ রিপোর্ট করবে, সেটা মিডিয়ায় প্রকাশ করবে বলে—এমন নির্দেশনা দেয়া হয়েছে। নতুন ভারপ্রাপ্ত সিইও’কে প্রতিষ্ঠানে শৃঙ্খলা আনতে, ফায়ার ও বদলি করা কর্মকর্তাদের স্বপদে ফেরাতে এবং ঈদের আগে বেতন ও বোনাস দিতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪ বছর ধরে বন্ধ থাকা ফিচার আপগ্রেড, সফটওয়্যার আপগ্রেডের নির্দেশনা দেয়া হয়েছে। 

মূল লাইসেন্সধারী হিসেবে বাংলাদেশ ডাক বিভাগ তার দায়িত্ব পালন করেছে বলে আমি মনে করি এবং নগদ পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের বিশেষজ্ঞ দেশের সাথে নিয়ে এগিয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে। এবং চলমান ফরেন্সিক তদন্তে সহযোগিতা নির্দেশনা দেয়া হয়েছে। নগদের সকল অনিয়ম তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং সিআইডিকেও বিষয়াদি সার্বিকভাবে অবহিত করা হয়েছে। ২৭মে ডাক বিভাগ নিযুক্ত নতুন সিইও বলেছেন তিনি মিশুক ও শাফায়াত সহ বাংলাদেশ ব্যাংককের দায়েরকৃত মামলার আসামিদের ই-মেইল অ্যাকাউন্ট ব্লক করেছেন।’

ট্যাগ: সরকার
জানা গেল মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ, বাংলাদেশে…
  • ১৮ মার্চ ২০২৬
বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence