১৫ লাখ কর্মকর্তা-কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড

৩০ এপ্রিল ২০২৫, ০২:২৭ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM

© সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রায় ১৫ লাখ সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা এই সুবিধা পাবেন।

বুধবার (৩০ এপ্রিল) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার ইব্রাহিম খলিল।

২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর এ-সংক্রান্ত পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে জানানো হয়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী দুই বা এর চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে-স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটিমাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন।

পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। পরে এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা।

ক্যাম্পাসের বাসে উচ্চস্বরে কথাবার্তার জেরে সিনিয়র-জুনিয়র মা…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের সেপ্টেম্বরের বেতনের প্রস্তাব অনুমোদন, পাবেন যেদিন
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অস্ট্রেলিয়াকে হারানোর পরই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বে ফুটওয়্যার নিয়োগ দেবে ১০ চীনা দোভাষী, আবেদন ২৮ অক্টোবর প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির মিছিলে ‘ছাত্রলীগ, যুবলীগের নামে স্লোগান’, তদন্তে কম…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় যে স্ট্র্যাটেজিতে পড়ে নবম হয়েছিলেন, এ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬