৩ সাংবাদিকের চাকরিচ্যুতি, উপদেষ্টা ফারুকীর ব্যাখ্যা

৩০ এপ্রিল ২০২৫, ১১:১০ AM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৮ PM

© সংগৃহীত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশ্ন করা এবং তার সঙ্গে সাংবাদিকদের বাহাস ঘিরে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির বুলেটিন বন্ধ এবং তিন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা ঘটেছে। সাংবাদিকের চাকরি থেকে অব্যাহতি এবং টেলিভিশন সম্প্রচার বন্ধের খবরে সমালোচনার মুখে পড়েন অন্তবর্তী সরকার।

এ বিষয় এক পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, তাদের চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই।

উপেদেষ্টা বলেন, ‘ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে, এমন যেকোনো মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র আট মাস আগে। যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে। যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।’

‘ঘটনা থেকে মাত্র আট মাস দূরে দাঁড়িয়ে আমরা, খুনির বিচার হয়নি এখনও। পশ্চিমে বিচার হওয়ার পরেও এখনও “হলোকাস্ট ডিনায়াল” মানুষের বুকে লাগে। আর কালকে যখন প্রশ্ন করা হলো, একজন খুনিকে খুনি বলা যাবে কিনা, এই প্রশ্ন জনতার জুলাইকেই বেমালুম নাই করে দেয়ার একটা চেষ্টা হিসাবেই দেখেছে সবাই। প্রেস কনফারেন্সে তাদের কথাগুলা আমাকে বিস্মিত করলেও ধৈর্য নিয়ে উত্তর দেয়ার চেষ্টা করেছি।’

সাংবাদিকদের চাকরিচ্যুত করার বিষয়ে তিনি বলেন, ‘তাদের প্রশ্নের ধরণ দেখে মানুষ তাদের প্রতি ক্ষোভ জানিয়েছেন। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় জানলাম, চ্যানেলগুলো তাদের (সাংবাদিক) চাকরিচ্যুত করেছে। প্রত‍্যেক চ‍্যানেলেরই নিজস্ব এডিটরিয়াল পলিসি থাকে। তারা সেই পলিসির আলোকে কী সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব‍্যাপার।’

এদিকে সাংবাদিকদের চাকরিচ্যুত এবং টেলিভিশন সম্প্রচার বন্ধ করায় নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সরকারের কড়া সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে চোখ এড়ায়নি উপদেষ্টার।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘অনলাইনে (সোশ্যাল মিডিয়া) দেখেছি কেউ কেউ একটা কথা বলার চেষ্টা করছে, আমাকে প্রশ্ন করায় সাংবাদিকের চাকরী গেছে। হাস্যকর কথা। বিষয়টা যে আমি না, বিষয়টা যে জুলাই এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পলিসির ব্যাপার- এটাও তারা বুঝতে পারছে না।’ 

সবশেষ তিনি বলেন, ‘সবার উদ্দেশ্যে ফর দ্য রেকর্ড বলে রাখছি, তাদের (সাংবাদিক) চাকরীর ব্যাপারে আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নাই। এই বিষয়ে সংশয় থাকলে ওই চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করলে সবাই সত্য জানতে পারবেন। অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।’

এদিকে গতকাল মঙ্গলবার এ নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করতে বলেনি সরকার।

আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
১৪ ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা : যশোর বোর্ডের ৮০ কেন্দ্রে পরীক্ষার্থ…
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
এসেছিলেন রক্ষক হয়ে, অভিযোগ উঠল ভক্ষক হয়ে উঠার— প্রশাসক বোর্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950