হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না: প্রধান উপদেষ্টাকে মোদি

২৭ এপ্রিল ২০২৫, ১০:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৯ PM
প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদি

প্রধান উপদেষ্টা ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, বিমসটেক সম্মেলনের ফাঁকে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে তিনি শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে বলেছিলেন।

তবে জবাবে মোদি বলেছিলেন, তিনি এটি পারবেন না, কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে এবং এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা যদি সামাজিক মাধ্যমে কিছু বলেন, সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না।

আলজাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলেন। তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে। এ বিষয়ে ড. ইউনূস আলজাজিরাকে বলেন, “বিমসটেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিমসটেকভুক্ত সব দেশের সরকার প্রধানরা উপস্থিত ছিলেন। আমি তার সঙ্গে কথা বলি এবং তাকে স্পষ্ট জানাই, ঠিক আছে, যদি আপনি শেখ হাসিনাকে রাখতে চান, তবে এ বিষয়ে আমি কিছু করতে পারব না। তবে অবশ্যই, যখন তিনি সেখানে থাকবেন, তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যার সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়।”

আলজাজিরার সাংবাদিক তখন প্রশ্ন করেন, “মোদি কী বলেছিলেন?”

ড. ইউনূস বলেন, “তিনি বলেছিলেন, ভারত হলো এমন দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত। আমি এটি নিয়ন্ত্রণ করতে পারব না।”

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬