গুজরাটে হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার, যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

২৭ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন © সংগৃহীত

বিসিসি বাংলা ভারতীয় পুলিশের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে বলেছে, গুজরাট রাজ্যে অভিযান চালিয়ে ভারতীয় পুলিশ অবৈধভাবে বসবাসকারী ১ হাজার ২৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের বিষয়ে ভারত সরকার বাংলাদেশ কর্তৃপক্ষকে কিছুই জানায়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ।

তৌহিদ হোসেন জানান, এখন পর্যন্ত আমরা এ ব্যাপারে পত্রপত্রিকায় দেখেছি। এর বাইরে অফিশিয়াল কোনো যোগাযোগ আমাদের দেওয়া হয়নি। অফিশিয়াল যোগাযোগ দিলেও আমাদের দেখতে হবে তারা বাংলাদেশের লোকজন কিনা? যদি বাংলাদেশের লোকজন হয়, আমরা তাদের ফেরত নেব। কিন্তু বাংলাদেশের মানুষ কিনা, এটা কিন্তু প্রমাণ করতে হবে। কারণ, আমরা জানি ভারতীয় কিছু বাংলাদেশি আছে…বাংলায় কথা বললেই বাংলাদেশি হবে এমন নয়।

বাংলাদেশিদের গ্রেপ্তারের বিষয়ে দিল্লির বাংলাদেশের মিশনগুলো কোনো বার্তা দিয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, তারা কোনো কিছু নিশ্চিত করতে পারেনি। কারণ, ভারতীয় কর্তৃপক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।  

কাশ্মিরের ঘটনার পর বৈধ ভিসাধারীদের গ্রেপ্তারের কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য আছে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ কোনোখানে পাই আমরা, তাহলে সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারি। বৈধ ভিসা নিয়ে যারা যান, তারা ওখানে (ভারতে) সফর করে ফেরত চলে আসবেন। যদি তাদের কেউ আইন ভঙ্গ করে তাহলে সেটার জন্য তারা ব্যবস্থা নিতেই পারে। আমি মনে করি যাদের নিতান্ত প্রয়োজন নেই এই সংঘাতের সময় বরং এড়িয়ে যাওয়াই ভালো (ভারত সফর)।

চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৮ মাস ধরে বেতনহীন চৌমুহনী খুর্শিদ হাইস্কুল-কলেজের ৩২ শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাস আটকের অভিযোগে ১ অক্টোবর থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের প…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ; ল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬