‘আগামী ডিসেম্বর-জুনের মধ্যেই নির্বাচন’

২৭ এপ্রিল ২০২৫, ০৮:১১ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
সংবাদ সম্মেলনে সফিকুল আলম

সংবাদ সম্মেলনে সফিকুল আলম © সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সময়ের মধ্যে নির্বাচনের যাবতীয় সংস্কার কার্যক্রমও চলবে বলেও জানান তিনি। শনিবার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় রোমে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা একাধিকবার স্পষ্টভাবে বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও এই বিষয়টি পরিষ্কার করেছেন। এরপর কোনো রাজনৈতিক দল কী বলল, সেটা সরকারের দেখার বিষয় নয়।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনের দাবি আমরা শুনছি। সংস্কার কাজ সম্পন্ন হলেই এবং জুলাই চার্টার সম্পন্ন হওয়ার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। সরকার এ বিষয়ে যথেষ্ট সজাগ রয়েছে। অপ্রয়োজনীয় কারণে আমরা একদিনও দেরি করব না।

জনগণ অন্তর্বর্তী সরকারের মেয়াদ পাঁচ বছর দেখতে চায়-এমন প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, জনগণ চাইতেই পারে। তবে আমরা নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার রোম সফর নিয়েও কথা বলেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ এবং শেষ শ্রদ্ধা জানাতে ড. মুহাম্মদ ইউনূস সরাসরি দোহা থেকে রোমে পৌঁছান। পোপের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে এ সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্ব নেতাদের সঙ্গে তার সাক্ষাৎও হয়েছে বলেও জানান তিনি। পোপের শেষকৃত্যে অংশ নিতে বিশ্বের অন্তত ১৩০টি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬