ধান কাটলেন দুই উপদেষ্টা

২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৫ PM
ধান কাটলেন দুই উপদেষ্টা

ধান কাটলেন দুই উপদেষ্টা © সংগৃহীত

দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে কৃষকদের ধান কাটা ও মাড়াই কার্যক্রম পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং শিল্প ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান। এ সময় কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন উপদেষ্টারা। 

শনিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে তারা শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল আড়িয়াল বিল পরিদর্শন করেন।

ধান কাটা কার্যক্রম শেষে উপদেষ্টারা কৃষকদের সঙ্গে বসে তাদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।

স্বরাষ্ট উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আড়িয়ল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ করতে হবে। কোনো অবস্থায় বিলের মাটি কাটতে দেওয়া হবে না।’ 

অবৈধ মাটি কাটা বন্ধে চেকপোস্ট বসানো হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আড়িয়ল বিলের বৈচিত্র্য রক্ষা করতে হবে, কোনো অবস্থাতেই এই বিলের বৈচিত্র্য যাতে নষ্ট না হয় সেই চেষ্টা করা হচ্ছে। অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে চেকপোস্ট বসানো হবে।’

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মমিন উদ্দিন, শ্রীনগর থানার ওসি শাকিল আহমেদ প্রমুখ।

বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে প্রথমবারের মতো চালু হলো উন্মুক্ত ফ্রি ওয়াইফাই সেবা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬