মে মাসে দুই ধাপে ৬ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগামী মে মাসে সরকারি চাকরিজীবীরা দুই ধাপে টানা ছয়দিন ছুটি পেতে যাচ্ছেন। এর মধ্যে এক ধাপের ছুটি পাবেন আগামী পহেলা মে। আর দ্বিতীয় ধাপের ছুটি হবে ১১ মে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১ মে বৃহস্পতিবার। এদিন সরকারি ছুটি। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা তিনদিনের ছুটি উপভোগ করবেন চাকরিজীবীরা।

এছাড়া আগামী ১১ (রবিবার) বৌদ্ধ পূর্ণিমার ছুটি। এর আগে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি থাকায় এ ধাপেও টানা তিনদিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
 
এর আগে গেল পবিত্র ঈদুল ফিতরে লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। ঈদ উপলক্ষে আগেই পাঁচদিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার। পরে নির্বাহী আদেশে আরও একদিন ৩ এপ্রিল ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে এবার ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬