৬২ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

২৬ এপ্রিল ২০২৫, ০১:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
বাংলাদেশে পুলিশের লোগো

বাংলাদেশে পুলিশের লোগো © সংগৃহীত

এ বছর বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন ৬২ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য। তারা সেবা, সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য এই পদক অর্জন করবেন। গত কয়েক বছরের তুলনায় এবার পদকপ্রাপ্তদের সংখ্যা কমানো হয়েছে, শুধুমাত্র যারা বিশেষ সাহসিকতার সঙ্গে কাজ করেছেন তাদেরই পদক দেওয়া হচ্ছে।

পুলিশ সদরদপ্তর ইতোমধ্যেই পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠিয়েছে এবং চলতি সপ্তাহের মধ্যেই গেজেট আকারে প্রকাশ করা হবে।

আগামী ২৯ এপ্রিল রাজারবাগ পুলিশ লাইন্স অডিটরিয়ামে পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিন দিনব্যাপী এই পুলিশ সপ্তাহের সময় বিশেষ দরবার আয়োজনের পর পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পদক তুলে দেবেন তিনি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬