বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধান উপদেষ্টা

২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
ড. মুহাম্মদ ইউনূস

ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে স্থান করে নিতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার দেশের বিনিয়োগ পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলতে নিরলসভাবে কাজ করছে এবং বাংলাদেশের লক্ষ্য একটি শক্তিশালী উৎপাদন ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় কিছু বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা এই কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকটি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্যে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খাতে আয়োজিত হয়। বৈঠকে মালদ্বীপের সাবেক উপ-প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, মালয়েশিয়ার সাবেক মন্ত্রী, কাতারের রাজপরিবারের সদস্য, শীর্ষস্থানীয় ব্যাংকার এবং প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬