জাপানে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু

২৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০২ PM
এম সিরাজ উদ্দিন মিয়া

এম সিরাজ উদ্দিন মিয়া © সংগৃহীত

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দূতাবাসের হলরুমে এই সেবার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য সচিব বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর ফলে জাপানে অবস্থানরত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ও ইমিগ্রেশন কার্যক্রম আরও সহজ হবে। প্রবাসীদের কল্যাণে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে এবং পাসপোর্ট পেতে দীর্ঘদিনের ভোগান্তির সমাধান করেছে। এখন স্বল্প সময়েই প্রবাসীরা পাসপোর্ট হাতে পাচ্ছেন।

রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, জাপানে ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিদের একটি বহুপ্রতীক্ষিত দাবি পূরণ হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর আবু বকর মুহাম্মদ সিদ্দিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং ই-পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তারা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি, জাপান প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্য এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিশ্বের সেরা ১০০ টেকসই বিশ্ববিদ্যালয়ের তালিকায় ড্যাফোডিল ইন…
  • ২৪ জুন ২০২৬
মাজার ইস্যুতে ডিসি সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন: মন্ত্রী
  • ২৪ জুন ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
  • ২৪ জুন ২০২৬
তীব্র দাবদাহে যুক্তরাজ্যে বন্ধ হচ্ছে ১ হাজার স্কুল 
  • ২৪ জুন ২০২৬
মাজারের অর্থ নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল
  • ২৪ জুন ২০২৬
স্কটল্যান্ডের ম্যাচে নেইমারকে কতক্ষণ খেলানো হবে? যা জানালেন…
  • ২৪ জুন ২০২৬