টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

২৪ এপ্রিল ২০২৫, ০৬:২০ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০১ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

আগামী ১ মে বিশ্ব শ্রমিক দিবসের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এবার পহেলা মে বৃহস্পতিবার হওয়ায় টানা তিনদিন ছুটি উপভোগ করবেন তারা।

এ বছর মে দিবস বৃহস্পতিবার। পরের দুই দিন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সুতরাং ১ মে-সহ টানা তিন দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১ মে দিবস সাধারণ ছুটি হিসেবে তালিকাভুক্ত। এ বছর মে দিবসের ছুটি বৃহস্পতিবার পড়ায় পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা তিন দিন ছুটি উপভোগ করবেন।

বিশ্বব্যাপী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে এটি জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। শ্রমিক সংগঠনগুলো এই দিনে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬