আলেমদের বিরুদ্ধে শেখ হাসিনার হয়রানি মামলা নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

২৩ এপ্রিল ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
আসিফ নজরুল

আসিফ নজরুল © সংগৃহীত

শেখ হাসিনার সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলা করা হতো বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (২৩ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ নজরুল বলেন, ‘ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।’

মিথ্যা মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, ‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা এটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।’

শেষে তিনি লেখেন, ‘দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউ’তে স্থানান্তরের রোডম্যাপ প্রক…
  • ২৭ আগস্ট ২০২৬
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজিস্টের নেতৃত্বে ডা. ডোনার-ডা. সুমন
  • ২৭ আগস্ট ২০২৬
মাজার-খানকায় হামলা ও কনসার্ট বন্ধে জড়িতদের বিচার দাবি বিপ্…
  • ২৭ আগস্ট ২০২৬
জাবির উপ-উপাচার্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছাত…
  • ২৭ আগস্ট ২০২৬
এডাস্টের অ্যাডমিশন ফল-২০২৬ ফেস্টে মিলবে ৫০ শতাংশ ছাড়ে ভর্তি…
  • ২৭ আগস্ট ২০২৬