জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র আবিদের নিয়োগ বাতিল

১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
লোগো ও মুহাম্মদ আবু আবিদ

লোগো ও মুহাম্মদ আবু আবিদ © ফাইল ছবি

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে নিয়োগের তিন দিনের মাথায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের খণ্ডকালীন মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) মুহাম্মদ আবু আবিদের নিয়োগ বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ নিয়োগের আদেশ বাতিল করা হলেও তা আজ শনিবার (১৯ এপ্রিল) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে গত ১৫ এপ্রিল তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র (গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া) হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, মুহাম্মদ আবু আবিদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সরকারের কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরা এবং অস্তিত্বহীন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করবেন। এই নিয়োগের শর্তসমূহ উক্ত নিয়োগপত্র দ্বারা নির্ধারিত বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬