ঘুষ, দুর্নীতি ও অনিয়ম থাকলে অভিযোগ জানানোর আহ্বান উপদেষ্টা আসিফ মাহমুদের

১৯ এপ্রিল ২০২৫, ০৫:২৯ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ যেকোনো দপ্তর, সংস্থা বা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ঘুষ দাবি বা গ্রহণ, দুর্নীতি, অনিয়ম, কিংবা সেবা গ্রহীতাকে হয়রানির অভিযোগ থাকলে তা ই-মেইল করে জানানোর জন্য আহ্বান জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৯ এপ্রিল)  ভেরিফায়েড  ফেসবুক আইডিতে দেওয়া  এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি। 

ওই পোস্টে তিনি লেখেন, অভিযোগে যথাযথ তথ্য, উপাত্ত ও প্রমাণ সংযুক্ত থাকলে তা অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হবে। অভিযোগকারীর পরিচয় ও তথ্য গোপন রাখা হবে।

তিনি আরও লেখেন, জনস্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুষ, অনিয়ম ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের প্রেরণা।

উল্লেখ্য, অভিযোগ দাখিলের ই-মেইল ঠিকানা: [email protected]

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬