ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরে ৭২ জন গ্রেপ্তার

০৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:২২ PM
কেএফসি এবং বাটায় ভাঙচুর

কেএফসি এবং বাটায় ভাঙচুর © ফাইল ফটো

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠিত বিক্ষোভে সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৯ এপ্রিল (সকাল ৮টা পর্যন্ত) মোট ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন।

এর আগে প্রেস সচিব থেকে এক বিবৃতিতে জানানো হয়, যারা বিচারের আওতায় আসবে তাদের দৃঢ়প্রতিজ্ঞ প্রচেষ্টায়, পুলিশ গত রাতে অপরাধীদের লক্ষ্য করে অভিযান চালিয়েছিল। এ ছাড়া আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আরো ব্যক্তি জড়িত শনাক্ত করার জন্য বিক্ষোভের সময় তোলা ভিডিও ফুটেজ কঠোরভাবে পর্যালোচনা করছে। যতক্ষণ পর্যন্ত এই সহিংসতা ও ধ্বংসের জন্য দায়ী তাদের গ্রেফতার না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এমন কাউকে অনুরোধ করছি যে তথ্য নিয়ে তদন্ত করতে সাহায্য করতে পারে। আমরা নিশ্চিত করতে পারি যে, যারা আমাদের সমাজের শান্তি ও স্থায়িত্বকে দুর্বল করতে চায় তাদের জবাবদিহি করা হবে।

এছাড়া, জনসাধারণকে তদন্তে সহায়তার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, কারও কাছে সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হচ্ছে। শান্তি ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬