আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন

১৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন © টিডিসি

প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে দলীয় সভানেত্রী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এর আগে সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সেখানে নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এরপর আওয়ামী লীগ, যুবলীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

শপথবাক্যে নেতাকর্মীরা বলেন, যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনতে না পারবেন, ততক্ষণ তাদের সংগ্রাম চলবে। তাকে দেশে ফিরিয়ে আনতে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন তারা।

এ সময় টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান বলে জানা গেছে। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ বিষয়ে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, ‘আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে টুঙ্গিপাড়ার মানুষ এখানে বসতে পারেন। এই অবৈধ ও ফ্যাসিস্ট সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে দিয়েছিল। এরপর আমরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ। এই সমাধি আজ থেকে সবার জন্য উন্মুক্ত।’

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেদিনও তারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখে প্রশাসন। কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।

আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ১৬ নভেম্বর ২০২৬
বাহারি পিঠা আর গ্রামীণ ঐতিহ্যে রাবিতে নবান্ন উৎসব
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950