প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী

০৭ এপ্রিল ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৩:৪০ PM
আশিক চৌধুরী

আশিক চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীক প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্‌পুর আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ (সমন্বয় ও সংস্কার) সচিবের রুটিন দায়িত্বে থাকা সচিব জাহেদা পারভীন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিএফএকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। তিনি উক্ত পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, গত বছরের ১২ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিডার চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়।

প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬