যুক্তরাষ্ট্রের শুল্কারোপ রপ্তানিতে তেমন প্রভাব ফেলবে না: অর্থ উপদেষ্টা

০৬ এপ্রিল ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৪ AM
সালেহউদ্দিন আহমেদ

সালেহউদ্দিন আহমেদ © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের আরোপ করা উচ্চ শুল্কহার রপ্তানিতে তেমন কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (০৬ এপ্রিল) ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আমদানি বৃদ্ধির মাধ্যমে আমরা বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নিচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে বাড়তি শুল্ক ও ট্যারিফ কমানোর আলোচনা চলছে। এ ছাড়া ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক আরোপের যতটুকু প্রভাব পড়বে তা সামলানোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কারণ নেই। নতুন এই শুল্কনীতির বিষয়টি পর্যালোচনা করা হবে।

অর্থ উপদেষ্টা আরও বলেন, পোশাক রপ্তানির ক্ষেত্রে একক বাজারের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য পদক্ষেপও নেওয়া হচ্ছে। তিনি বলেন, এবারের রমজান এবং ঈদে দ্রব্যমূল্যের দাম তূলনামূলকভাবে কম ছিল। ঈদযাত্রায় মানুষ স্বস্তি পেয়েছে। সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করেছে বলে এটি সম্ভব হয়েছে। এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলেও জানান তিনি।

অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
খুলনা বিভাগে ১০ মাসে ২৮৮ খুন, শীর্ষে যশোর
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950