মোদিকে দেওয়া প্রধান উপদেষ্টার উপহারের ছবিটি কীসের?

০৪ এপ্রিল ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
দ্বিপক্ষীয় বৈঠক

দ্বিপক্ষীয় বৈঠক © সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুক্রবার (৪ এপ্রিল) দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক চলাকালে অধ্যাপক ইউনূস মোদিকে উপহার দেন একটি বিশেষ মুহূর্তের ছবি।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ছবিটির সম্পর্কে আজ বাসসকে জানিয়েছেন, ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসকে স্বর্ণপদক প্রদানের।

ব্যাংককের সাংরিলা হোটেলে অনুষ্ঠিত এই বৈঠক হয় বিমসটেক শীর্ষ সম্মেলনের পর। দুই দেশের সরকার প্রধানের মধ্যে চলা এই বৈঠক চলে আধা ঘণ্টারও বেশি সময়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু উত্থাপন করা হয়। এর মধ্যে ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তার উসকানিমূলক বক্তব্য, সীমান্তে হত্যা এবং তিস্তা নদীর পানিবণ্টন সংক্রান্ত বিষয়।

প্রেস সচিব আরও বলেন, বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ ছিল। দুই দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক আলোচনায় অংশ নেয়।

২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950