পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে শ্রীলংকার সহায়তা চাইলো বাংলাদেশ

০৪ এপ্রিল ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়া

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী হরিনিয়া আমারাসুরিয়া © সংগৃহীত

পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে শ্রীলঙ্কার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে এক বৈঠকে এই অনুরোধ জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

দুই দেশের শীর্ষ নেতারা বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং বন্ধুত্বপূর্ণ দক্ষিণ এশীয় অঞ্চলের দেশ হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, দেশটির সরকার কীভাবে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া দ্রুততর করতে শ্রীলঙ্কার পার্লামেন্ট নতুন একটি আইন অনুমোদন দিয়েছে।

এ সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা জানান, পাচার হয়ে যাওয়া বিপুল অর্থ ফেরাতে তত্ত্বাবধায়ক সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়ায় শ্রীলঙ্কার সহযোগিতা প্রয়োজন।

দুই নেতা বৈঠকে চলতি বছরের জুলাইয়ে ঘটে যাওয়া অভ্যুত্থান পরিস্থিতি এবং তা-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে আলোচনা করেন। পাশাপাশি, দুই দেশের মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে অধ্যাপক ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের সংস্কার কর্মসূচি তুলে ধরেন এবং জানান, আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ কী, বন্ধের আগে করণীয় কী
  • ১৬ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিতে আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
  • ১৬ নভেম্বর ২০২৬
গাজীপুরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে সরানো হলো পোশাকশ্রম…
  • ১৬ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্ট্যাবিউলারিতে নিয়োগ, জেএসসি পাসে …
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950