ফেরত নেওয়ার যোগ্য এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা সনাক্ত করলো মিয়ানমার

০৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৫ AM
১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বিপাকে বাংলাদেশ

১২ লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বিপাকে বাংলাদেশ © সংগৃহীত

বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে চিহ্নিত করার কাজ শেষ করেছে মিয়ানমার। এটি রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম তালিকা। ২০১৮-২০ সালের মধ্যে এসব রোহিঙ্গার ছয় ধাপে তালিকা হস্তান্তর করেছিল বাংলাদেশ। প্রথম ধাপে এদেরকে ফেরত নেওয়ার জন্য যোগ্য হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার। এছাড়া আর ৭০ হাজার রোহিঙ্গার ছবি ও পরিচয় যাচাইয়ের অপেক্ষায় রয়েছে।  

আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইড লাইনে এক বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শ্য এই সম্মতির কথা জানান। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় জানায়, এটিই এ ধরনের প্রথম নিশ্চিত তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ। 

মূল তালিকায় থাকা বাকি সাড়ে পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই-বাছাই দ্রুত করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। 

সাক্ষাৎকালে হাই রিপ্রেজেনটেটিভ মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দুঃখ প্রকাশ করে বলেন, বাংলাদেশ দুর্যোগপীড়িত জনগণের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

নেত্রকোনায় ক্রেতাদের পদভারে জমজমাট ঈদ বাজার
  • ১৪ মার্চ ২০২৬
সব ধর্মের মানুষ মিলেই গড়ে তুলবে নিরাপদ বাংলাদেশ: প্রধানমন্ত…
  • ১৪ মার্চ ২০২৬
‘সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির’
  • ১৪ মার্চ ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক
  • ১৪ মার্চ ২০২৬
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
আজ স্বর্ণের গহনা কিনতে কত খরচ করতে হবে আপনাকে, জেনে নিন
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081