প্রধান উপদেষ্টাকে যা বললেন নরেন্দ্র মোদি

০৪ এপ্রিল ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৬ AM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিমসটেক সম্মেলনের ফাঁকে ব্যাংককের সাংরিলা হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। 

বিক্রম মিশ্রি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি অন্তর্ভুক্তিমূলক, প্রগতিশীল, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি প্রফেসর ইউনূসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্খার কথা জানান। এছাড়া (দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলে) এমন কথাবার্তা এড়িয়ে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী মোদি।’

সীমান্ত নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন,  ‘সীমান্তের নিরাপত্তা রক্ষায় সীমান্তে আইনের কঠোর প্রয়োগ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে আলোচনা হয়েছে।  এছাড়া প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে ভারতের চিন্তার বিষয়টি জানান।’

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ওই সময় থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে আসছে নয়াদিল্লি। অপরদিকে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে তাকে ফেরত চেয়ে আসছে বাংলাদেশ। যা আজকের বৈঠকে আবারও তুলেছেন প্রধান উপদেষ্টা।

রোববার থেকে হামের বিশেষ টিকা দেওয়া শুরু, যারা পাবেন
  • ০১ এপ্রিল ২০২৬
‘প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দে…
  • ০১ এপ্রিল ২০২৬
‘স্বৈরাচার সরকার উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করেছে’
  • ০১ এপ্রিল ২০২৬
পরিবারে নতুন সদস্য আগমনের মুহূর্তে গাছ লাগান: সড়কমন্ত্রী
  • ০১ এপ্রিল ২০২৬
চার জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ০১ এপ্রিল ২০২৬
সাতকানিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence