ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক শুরু

০৪ এপ্রিল ২০২৫, ১২:১৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক এই বৈঠকে যোগ দেন তারা।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয়। তখন তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।

বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার সম্মেলনে বিমসটেকভুক্ত বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

এর আগে দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এদিন বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি-নোট স্পিকার ছিলেন।

প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬