বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

০৪ এপ্রিল ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
বিমসটেক শীর্ষ সম্মেলনে ড. ইউনূসসহ সদস্যদেশগুলোর নেতারা

বিমসটেক শীর্ষ সম্মেলনে ড. ইউনূসসহ সদস্যদেশগুলোর নেতারা © সংগৃহীত

ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) সকালে ব্যাংককের সাংরিলা হোটেলে এই শীর্ষ সম্মেলন শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ তথ্য জানানো হয়। 

সমাপনী আয়োজন শুরুর আগে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে যোগ দেন প্রধান উপদেষ্টা। এ সময় তার সাথে বৈঠক করে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিকদের একটি প্রতিনিধি দল।

ব্যাংকক থেকে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, শীর্ষ সম্মেলন শেষে ব্যাংককের সাংরিলা হোটেলে আজ প্রথমবারের মতো আলোচনায় বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  স্থানীয় সময় অনুযায়ী দুপুরের পর কোনো একসময় দুই নেতা সংক্ষিপ্ত সময়ের জন্য আলোচনায় বসবেন। সাংরিলা হোটেলে শীর্ষ নেতাদের জন্য নির্ধারিত কোনো স্থানে এ বৈঠকের ব্যাপ্তি হতে পারে আধা ঘণ্টার কম। 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬