ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক আগামীকাল

০৩ এপ্রিল ২০২৫, ১১:১১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির  বৈঠক হতে চলেছে। শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি  নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 

শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে।  ব্যাংককে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গেছে।’

প্রসঙ্গত, বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলন উপলক্ষে অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদি বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬
প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস, জমে উঠেছে নকআউট ল…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিল-জাপান ম্যাচ দেখে ফেরার পথে যুবককে গুলি, গ্রেপ্তার ১
  • ৩০ জুন ২০২৬
রেফারির বিতর্কিত সিদ্ধান্তের মাশুল গুনল জার্মানি, সমালোচনার…
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬