লোহাগাড়ায় দুর্ঘটনা: ৩৮ ঘণ্টা পরও জ্ঞান ফেরেনি কলেজছাত্রী প্রেমার

০৩ এপ্রিল ২০২৫, ১০:৪৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ AM

© সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার ৩৮ ঘণ্টা পার হলেও কলেজছাত্রী তাসনিয়া ইসলাম প্রেমার জ্ঞান ফেরেনি। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণে বাঁচলেও, তার মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, প্রেমা এখনো শঙ্কামুক্ত নন।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার জাঙ্গালিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে বুধবারের দুর্ঘটনায় দুই দম্পতিসহ ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে রয়েছেন ঢাকার মিরপুরের রফিকুল ইসলাম শামীম ও লুৎফুন নাহার সুমি দম্পতি এবং তাদের দুই মেয়ে আনীসা আক্তার (১৪) ও লিয়ানা (৮)। শামীমের ভাগনি তানিফা ইয়াসমিনও প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায়। গুরুতর আহত হয়ে এখন অচেতন অবস্থায় রয়েছেন শামীম-সুমি দম্পতির বড় মেয়ে তাসনিয়া ইসলাম প্রেমা (১৮)। তাকে চমেকের আইসিইউতে রাখা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আইসিইউর সামনে কথা হয় জেসমিন রহমানের সঙ্গে। তিনি সম্পর্কে প্রেমার ছোট মামী। কান্নাজড়িত কণ্ঠে জেসমিন বলেন, ‘এ কি হয়ে গেল! মা-বাবাসহ পরিবারের সবাই পরপারে চলে গেল। সেও এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। এখনও জ্ঞান ফেরেনি। আল্লাহ’র কাছে প্রেমার জীবনটি ভিক্ষা চাই।’ 

আইসিইউর এক চিকিৎসক জানান, প্রেমার অবস্থা বেশ খারাপ। ৩৮ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বলেন, ‘দুর্ঘটনায় আহতদের সুস্থ করে তুলতে চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ 

একই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে আইসিইউতে রয়েছেন শিশু আরাধ্য, প্রাণ হারিয়েছেন তার বাবা দিলীপ কুমার ও মা সাধনা রানী।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬