ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

০৩ এপ্রিল ২০২৫, ১২:৫৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস

ব্যাংককে ড. মুহাম্মদ ইউনূস © সংগৃহীত

বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে দেশটি সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি।

এর আগে, সকাল ৯টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ইতোমধ্যে থাইল্যান্ডে বিমসটেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি।এই চুক্তিতে সই করেছেন ৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা।

বৃহস্পতিবার ব্যাংকক স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও শুক্রবার (৪ এপ্রিল) অধ্যাপক ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন।

এবারের সফরে প্রধান উপদেষ্টা ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। 

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close