যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর প্রতিক্রিয়ায় যা বলছে সরকার

০৩ এপ্রিল ২০২৫, ১০:০৯ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

বাংলাদেশসহ ৩৫টি দেশের পণ্যের পূর্বের শুল্ক বাতিল করে নতুন শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩ এপ্রিল) এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম।

পোস্টে শফিকুল আলম লেখেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং আমাদের সবচেয়ে বড় রফতানি গন্তব্য। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি।

তিনি আরও লেখেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর আরোপিত শুল্ক বাংলাদেশ পর্যালোচনা করছে। এনবিআর দ্রুততম সময়ে শুল্কহার যৌক্তিক করার বিভিন্ন বিকল্প খুঁজে বের করবে, যা এই বিষয়টি সমাধানে অত্যন্ত জরুরি। 

প্রসঙ্গত, বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল। এই উপমহাদেশভুক্ত ৩ দেশের মধ্যে বাংলাদেশি পণ্যের ওপরই সবচেয়ে বেশি শুল্ক জারি করেছেন ট্রাম্প। উপমহাদেশের অপর দুই দেশ ভারতের ওপর ২৬ শতাংশ ও পাকিস্তানের পণ্যের ওপর ২৯ শতাংশ শুল্ক জারি করা হয়েছে।

৮ বছরেও শেষ হয়নি ইবির ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950