দুটি টাইমলাইন আছে, এর ভেতরেই নির্বাচন: উপদেষ্টা মাহফুজ

০২ এপ্রিল ২০২৫, ০৭:৫০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহফুজ আলম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহফুজ আলম © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুন ২০২৬-এর মধ্যে নির্বাচন দেবেন। সংস্কার কতটুকু হবে, কীভাবে হবে, তার ওপর নির্ভর করবে। এর ভেতরেই নির্বাচন আমরা সীমিত রাখি। এর বেশি উচ্চাশা সরকারের ভেতর থেকেও নেই। আর এটা নিয়ে ধোঁয়াশারও কিছু নেই যে কবে নির্বাচন হবে। নির্বাচন দেবে কি দেবে না। অবশ্যই নির্বাচন হবে। ডিসেম্বর অথবা জুন দুটি টাইমলাইন আছে, এই টাইমলাইনের ভেতরেই হয়ে যাবে। এ কথার বাইরে সরকার হয়তো যাবে না। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিক, নির্বাচন হবে।

আজ বুধবার (২ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পূর্ব নারায়ণপুর ইসলামিয়া জুনিয়র দাখিল মাদ্রাসা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বাড়িতে পৌঁছে মা-বাবাসহ স্বজনদের সঙ্গে দেখা করে তার দাদা-দাদির কবর জিয়ারত করেন।

সাংবাদিকদের জবাবে মাহফুজ আলম আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার মনে করছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ ছাড়া আর দেশি-বিদেশি যারা আমাদের সহযোগী ও স্টেকহোল্ডার রয়েছে, তাদের পরামর্শ ছাড়া সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না। জনগণ বারবার বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। আমরা মনে করছি, সরকার সবার সঙ্গে পরামর্শ-পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

এর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের  জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে উপদেষ্টা বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগের কথা মনে রাখা উচিত।

মাহফুজ আলম বলেন, শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকার কাজ করছে। শহীদ পরিবার যাতে স্বজন হারানোর বিচার পান, সেজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শহীদদের চেতনানির্ভর নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা শহীদ ও আহতদের আত্মত্যাগের চেতনা ধারণ করার জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোনো ধরনের উগ্রপন্থা যাতে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার কাজ করছে। আর কেউ দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে সরকার হার্ডলাইনে যাবে।
 
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার অংশীজনের সঙ্গে আলোচনা করে গণমাধ্যমে গুণগত সংস্কারের উদ্যোগ নেবে। 

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence