‘শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন’

০২ এপ্রিল ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৩ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার স্কুলের ছাত্রীদের উপবৃত্তির টাকা দিচ্ছে অনেক বছর ধরেই। গ্রামের অনেক সহজ সরল মানুষ এই বিষয়টা জানেই না। আর এর সুযোগ নিচ্ছে কিছু দুর্নীতিবাজ শিক্ষক। ছাত্রীর অভিভাবকের বদলে তারা নিজের ফোনে উপবৃত্তির টাকা নিচ্ছেন। তারপর অনায়াসে এই টাকাটা মেরে দিচ্ছেন।

বুধবার (০২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

উপ-প্রেস সচিব বলেন, তিন দিন গ্রামে ছিলাম। অনেকেই অনেক সমস্যার কথা শেয়ার করেছেন। এর মধ্যে এই সমস্যার কথা শুনে রীতিমতো স্তম্ভিত।

তিনি আরও বলেন, আমার পাশের গ্রামে একটা বালিকা বিদ্যালয় আছে। এ ধরনের অপকর্ম ধরা পড়ার পর এক শিক্ষিকা দাবি কারছেন, ছাত্রীরা সেচ্ছায় স্কুলের উন্নয়ন তহবিলে এই টাকা দান করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করে ব্যবস্থা নিতে অনুরোধ করে এসেছি। আপনারা যারা এখনো গ্রামে আছেন আপনার পাশের স্কুলের খবর নিন। গ্রামের মানুষের সঙ্গে কথা বলুন। কোনো অপকর্মের হদিস পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এই দুর্নীতি বন্ধ করতে আপনিও ভূমিকা রাখুন।

প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬