ড. ইউনূসকে মোদির চিঠি

০১ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি © ফাইল ছবি

বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৩১ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেন, পবিত্র রমজান মাসের সমাপ্তির প্রাক্কালে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের আনন্দময় উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পবিত্র এই মাসে ২০ কোটি ভারতীয় তাদের ভাই-বোনদের সঙ্গে রোজা ও প্রার্থনায় পবিত্র সময় ব্যয় করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল ফিতরের এই আনন্দময় মুহূর্ত উদযাপন, আত্মবিশ্লেষণ, কৃতজ্ঞতা ও ঐক্যের প্রতীক। এটি আমাদের করুণা, উদারতা ও সংহতির মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা আমাদের জাতিগুলোকে এবং বিশ্ব সম্প্রদায়ের সদস্য হিসেবে আমাদের পরস্পরকে সংযুক্ত করে। এই পবিত্র দিন উপলক্ষে, আমরা সমগ্র বিশ্বের মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ-সমৃদ্ধি কামনা করি। আমাদের দেশগুলোর মধ্যকার বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

ট্যাগ: ড. ইউনূস
৮ বছরেও শেষ হয়নি ইবির ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950