মিয়ানমারে ভূমিকম্প: বাংলাদেশিরা নিরাপদে আছেন, জানালেন রাষ্ট্রদূত

২৮ মার্চ ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM
ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক স্থাপনা

ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় একাধিক স্থাপনা © সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার, তবে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনোয়ার হোসেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২১ মিনিটে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মান্দালয়ে, যা ঢাকা থেকে প্রায় ৫৯৭ কিলোমিটার দূরে। মূল ভূমিকম্পের পর একটি শক্তিশালী আফটারশকও অনুভূত হয়।

রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের পর মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সরকারের এক টেলিগ্রাম চ্যানেলে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা ও মানবিক সহায়তা দেওয়া হবে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যম বলছে, বেশ কিছু ভবন, সেতু ও মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের প্রভাব পড়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। ব্যাংককে বেশ কয়েকটি উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি নির্মাণাধীন ৩০ তলা ভবন ধসে পড়েছে। এতে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন বলে জানা গেছে। পরিস্থিতি বিবেচনায় ব্যাংকককে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে এবং রেল চলাচল স্থগিত করা হয়েছে।

৮ বছরেও শেষ হয়নি ইবির ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950