বাংলাদেশ-চীনের ৯ চুক্তি ও সমঝোতা স্মারক সই

২৮ মার্চ ২০২৫, ০২:১৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৩ PM
আজ শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়

আজ শুক্রবার দুই দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয় © সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিন আজ শুক্রবার (২৮ মার্চ) দুই দেশের মধ্যে এই দ্বিপক্ষীয় চুক্তি ও স্মারকগুলো স্বাক্ষরিত হয়।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে দুই দেশের কালজয়ী সাহিত্য ও শিল্পকর্মের অনুবাদ ও সৃজন, সাংস্কৃতিক ঐতিহ্য ও খবর আদান-প্রদান, গণমাধ্যম, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে বিনিময় সহযোগিতা।

আরও পড়ুন: ফেসবুকে ছড়িয়ে পড়া তারেক রহমান-জ্যাকবের উত্তপ্ত টকশোটি এডিটেড, যা জানা গেল

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও জানান, চুক্তি ও সমঝোতা স্মারকের পাশাপাশি দুই দেশের মধ্যে পাঁচ বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে।
 
সেগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
সূত্র: বাসস

নবম পে স্কেলের গেজেট জুলাইয়ে, সর্বোচ্চ বেতন বাড়বে কত শতাংশ?
  • ৩০ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে সমতায় ফিরল মরক্কো
  • ৩০ জুন ২০২৬
সন্তান হারানোর বেদনা নিয়ে মাঠে নেমে গোল করলেন কোডি গাকপো
  • ৩০ জুন ২০২৬
জেলে গেলেও কয়েকদিন পর জামিন, কারাগার থেকে বেরিয়েই আবারও চু…
  • ৩০ জুন ২০২৬
ভিএআর নিয়ে ক্ষোভ! নাগেলসম্যানের তীব্র সমালোচনা
  • ৩০ জুন ২০২৬
কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনা একাদশে স্কালোনির ৩ দুশ্চ…
  • ৩০ জুন ২০২৬