চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ড. ইউনূসের

২৮ মার্চ ২০২৫, ০৯:৪১ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM

© সংগৃহীত

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক করেন। বৈঠককালে তারা দ্বিপাক্ষিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। 

জানা গেছে, ড. ইউনূসের আজ বেলা পৌনে ১২টার দিকে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে ‘বিনিয়োগ সংলাপে’ অংশগ্রহণ করার কথা রয়েছে। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে ব্যবসা-বান্ধব পরিবেশ সম্পর্কে অবহিত করতে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। 

এ ছাড়াও টেকসই অবকাঠামো ও জ্বালানি বিনিয়োগ, বাংলাদেশ ২.০ উৎপাদন ও বাজার সুযোগ এবং সামাজিক ব্যবসা, যুব উদ্যোক্তা এবং তিন শূন্যের বিশ্ব-এই তিনটি বিষয়ের উপর তিনটি গোলটেবিল আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। 

বৈঠককালে ড. ইউনূস বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, সামাজিক ব্যবসা সার্কেলের অভিজ্ঞ ব্যক্তিবর্গ, বিখ্যাত চীনা কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা এবং ব্যবসায়িক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবেন।

এমনকি চীনে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত আয়োজিত এক নৈশভোজে যোগ দেবেন ড. ইউনূস।

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু; এবং রেলওয়ে উপদেষ্টা মুহাম্মদ ফৌজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান, এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং সিএ-এর প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার সাথে রয়েছেন।

সূত্র: বাসস

জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ১৬ বছর পর যুবকের ১০ বছরের ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
আপনারে হাদি বানায়ে দিব— থানায় বসেই শুনলেন ডা. মাহমুদা মিতু
  • ১৬ নভেম্বর ২০২৬
হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পিটার হাস, কার সঙ্গে বৈঠক?
  • ১৬ নভেম্বর ২০২৬
সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইবির মেগা প্রকল্পে শ্রমিক সংকট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না…
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950