বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

২৬ মার্চ ২০২৫, ১০:৩৬ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৮ PM
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও © সংগৃহীত

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কো রুবিও।

গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই উদ্‌যাপন অনুষ্ঠিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশের জনগণ তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে। বাংলাদেশের উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে।

বিবৃতিতে রুবিও বলেছেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারত্ব অব্যাহত রাখতে আগ্রহী।

বাংলাদেশের এই বিশেষ দিনে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানান রুবিও। তিনি উভয় দেশের নিরাপত্তা, সমৃদ্ধি ও উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়তে সক্ষম হবে। এই যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে।

সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬
সেমিফাইনালে পাকিস্তানকে ১১২ রানের টার্গেট দিল বাংলাদেশ
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে ফার্স্ট হয়ে ইসলামিক স্টাডিজের নাঈমও বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ
  • ০১ অক্টোবর ২০২৬