নতুন উপদেষ্টা নিয়োগের খবর ভুয়া বললেন প্রেস সচিব

১২ মার্চ ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৫ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'নতুন আট উপদেষ্টাকে অনুমোদন' শিরোনামের একটি অনুমোদনপত্র ভাইরাল হয়েছে। আজ বুধবার (১২ মার্চ) বিকেলে একটি অনুমোদনপত্র ভাইরাল হয়।

তবে এই অনুমোদনপত্রটি মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই অনুমোদনপত্রটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "মিথ্যা ও বানোয়াট"।

ভুয়া ওই অনুমোদনপত্রে বলা হয়েছে, মো. ইমরান আলী, ইকবাল করিম ভূঁইয়া, মো. সেলিম হায়দার, মো. জসীম উদ্দিন ভূঁইয়া, মোসাম্মৎ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ড. মো. তৌহিদুল হাসান এবং মো. জুলফিকার আজিজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথ নেওয়ার জন্য কার্যকর করা হয়েছে।

এতে আগামী ২১ মার্চ (শুক্রবার) তাদের শপথ গ্রহণের তারিখ উল্লেখ করা হয়েছে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬