তিন দিন যান চলাচল বন্ধ থাকবে মিরপুর ডিওএইচএসসংলগ্ন সড়কে 

১২ মার্চ ২০২৫, ১০:১২ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
সড়কে সংস্কারকাজ চলছে

সড়কে সংস্কারকাজ চলছে © সংগৃহীত

উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন (পিলার নম্বর ১১৪) থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এম পি চেক পোস্ট (পিলার নম্বর ১৩৯) পর্যন্ত সড়কে সংস্কার ও উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কারণে মঙ্গলবার (১১ মার্চ) থেকে বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত  তিন দিন ওই সড়কে যান চলাচল বন্ধ থাকবে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে  বলা হয়,  উন্নয়নকাজ চলাকালে ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। এ সময় যানবাহন ও পথচারীদের বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করা হয়েছে। ১৪ মার্চ সকাল থেকে সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ডিএনসিসি উন্নত অবকাঠামো নির্মাণে নাগরিকদের সহযোগিতা কামনা করেছে। 

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬