শেখ পরিবারের নামে থাকা সেনানিবাসসহ ৮ প্রতিরক্ষা সংস্থার নাম পরিবর্তন

০৯ মার্চ ২০২৫, ০৩:২৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৭ PM
প্রতিরক্ষা মন্ত্রণালয়

প্রতিরক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তাঁর পরিবারের সদস্য ও তাঁর সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা ৮টি  সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) প্রতিরক্ষা মন্ত্রণালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর ৩টি, বাংলাদেশ বিমান বাহিনীর ৩টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের ১টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১টিসহ সর্বমোট ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নামপ্রতিরক্ষা উপদেষ্টার (প্রধান উপদেষ্টা) অনুমোদনের প্রেক্ষিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের নিম্নোক্ত সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার বর্তমান নাম বাতিলপূর্বক পরিবর্তিত নামে নামকরণ করা হলো।

এতে বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, বানৌজা খালিদ বিন ওয়ালিদ নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা ঢাকা, বানৌজা শেখ হাসিনা নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা পেকুয়া, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনী নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএএফএ কমপ্লেক্স, শেখ হাসিনা কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে DSCSC Complex, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা জাদুঘর। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। 

বাংলাদেশিদের ভিসার মেয়ার বাড়াল মধ্যপ্রাচ্যের তিন দেশ, আবেদন…
  • ১৫ মার্চ ২০২৬
প্রাইভেট পড়তে গিয়ে যৌন নিপীড়নের শিকার স্কুলছাত্রী
  • ১৫ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে আজ
  • ১৫ মার্চ ২০২৬
দেশে আরও কমেছে স্বর্ণের দাম, কত টাকায় ভরি বিক্রি হচ্ছে আজ?
  • ১৫ মার্চ ২০২৬
প্রধান শিক্ষক নিয়োগের অভিজ্ঞতা ১২ বছর চায় মাধ্যমিক শিক্ষক স…
  • ১৫ মার্চ ২০২৬
আজ ফের বসছে সংসদ অধিবেশন, থাকছে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্য…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081