সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শেষ ২ এপ্রিল

২৬ মার্চ ২০২৬, ০৩:১২ PM
সার্জেন্ট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পুলিশে

সার্জেন্ট নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ পুলিশে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি ‘সার্জেন্ট’ পদে অফিসার নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ২ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

পদের নাম: সার্জেন্ট; 

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদন এইচএসসি পাসেই

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর বয়স: সাধারণ প্রার্থীদের ১৯ থেকে ২৭ বছর (২ এপ্রিল ২০২৬ তারিখে)। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

শিক্ষাগত যোগ্যতা—

*অন্যূন স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে;

*কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে;

বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে;

আরও পড়ুন: সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল

শারীরিক যোগ্যতা—

উচ্চতা (পুরুষ): ন্যূনতম ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার) হতে হবে;

বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে;

উচ্চতা (নারী): ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার) হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন; 

আবেদনের শেষ তারিখ: আগামী ২ এপ্রিল ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিজ্ঞপ্তি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচ…
  • ২৬ মার্চ ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • ২৬ মার্চ ২০২৬
ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফ…
  • ২৬ মার্চ ২০২৬
হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ৫ দিনের …
  • ২৬ মার্চ ২০২৬
সরকারি খরচে নারী কর্মী নেবে জর্ডান, পদ ৫০০০, আবাসনসহ থাকছে …
  • ২৬ মার্চ ২০২৬
সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই …
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence