ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত

১৯ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ PM
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের লোগো

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের লোগো © টিডিসি সম্পাদিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আগামীকালের (শনিবার) অনুষ্ঠিতব্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ শিগগিরই এ বিভাগের ওয়েবসাইটে ও প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

জানা গেছে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর গতকাল রাত থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ শুরু হয়। এর ফলে যান চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে এবং অনেক পরীক্ষার্থী ঢাকায় পৌঁছাতে পারেননি।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬