রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬২, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

২৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০২:০৬ PM
১১ থেকে ২০তম গ্রেডে ৬২ কর্মী নিয়োগে আবেদন চলছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে

১১ থেকে ২০তম গ্রেডে ৬২ কর্মী নিয়োগে আবেদন চলছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। প্রতিষ্ঠানটি হস্তান্তরিত পরিবার পরিকল্পনা বিভাগের আওতাধীন বিভিন্ন ক্যাটাগরিতে ১১ থেকে ২০তম গ্রেডে ৬২ কর্মী নিয়োগে ১৯ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। শুধু রাঙামাটি জেলার স্থায়ী বাসিন্দারা আগামী ৪ ডিসেম্বরের মধ্যে পদগুলোতে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি;

১. পদের নাম: উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও);

পদসংখ্যা: ১৩টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পাস হতে হবে;

*স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) থেকে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত ন্যূনতম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পাস হতে হবে;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে, পদ ১৫৯৬, আবেদন এসএসসি পাসেই

২. পদের নাম: পরিবারকল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) (শুধু নারী প্রার্থী);

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্নের পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে সনদপ্রাপ্তি সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন;

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রাণিসম্পদ অধিদপ্তরে, পদ ৪৮৩, আবেদন এইচএসসি পাসেই

৪. পদের নাম: গুদামরক্ষক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

৫. পদের নাম: পরিসংখ্যান সহকারী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা: পরিসংখ্যান বিষয়সহ স্নাতক ডিগ্রি অথবা স্নাতক বা সমমানের ডিগ্রিসহ পরিসংখ্যান কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৮. পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) (শুধু পুরুষ প্রার্থী);

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*শুধু সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন;

৯. পদের নাম: পরিবারকল্যাণ সহকারী (এফডব্লিউএ) (শুধু নারী প্রার্থী);

পদসংখ্যা: ২২টি;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*শুধু সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার বিভাগে, পদ ৮৯৭, নেবে কর্মকর্তা-কর্মচারী

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩২ বছর 

আবেদন যেভাবে—

আবেদনকারীকে চেয়ারম্যান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ–কে সম্বোধন করে ‘নমুনা ছক’ মোতাবেক পূর্ণ নাম, স্বাক্ষরসহ পূরণ করে আবেদনপত্রে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে অফিস চলাকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, রাঙামাটি জেলা কার্যালয়ে সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ থেকে ৬ ও ৮ নম্বর পদের জন্য ৪০০ টাকা, ৭ ও ৯ নম্বর পদের জন্য ৩০০ টাকা চেয়ারম্যান, নিয়োগসংক্রান্ত, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শিরোনামের সোনালী ব্যাংক, নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নম্বর–৫৪১৯২৪০০০০৪৭২-তে জমা দিয়ে জমা স্লিপের মূল কপি সংযুক্ত করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৪ ডিসেম্বর ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দ্য ডেইলি স্টার, ২০ নভেম্বর ২০২৫

চট্টগ্রামে তৃতীয় লিঙ্গের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬