ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ৬, আবেদন শুরু ১৬ নভেম্বর

১৪ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ০১:১৭ PM
৪ পদে ৬ কর্মী নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়

৪ পদে ৬ কর্মী নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডে ৪ পদে ৬ কর্মী নিয়োগে ১০ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ধর্মবিষয়ক মন্ত্রণালয়;

১. পদের নাম: কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

আবেদনের যোগ্যতা—

*বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test–এ উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬, আবেদন যেভাবে

২. পদের নাম: হিসাব নিরীক্ষক (অডিটর);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৪. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ১৭ নভেম্বর

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থী এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৭ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬