কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে

১৪ নভেম্বর ২০২৫, ১২:২৭ PM
৩ পদে ৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

৩ পদে ৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি আওতাধীন যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডে ১০ থেকে ১৬তম গ্রেডে ৩ পদে ৩ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২ নভেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়;

১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

*কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

আরও পড়ুন: প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপে বিজ্ঞপ্তি, পদ ৪১৬৬, আবেদন যেভাবে

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন্য দ্বিতীয় শ্রেণির উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে Word Processing/Data Entry& Typing ইত্যাদির গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

আরও পড়ুন: বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ২১৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

৩. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে;

*গাড়ি চালানোর জন্য বৈধ লাইসেন্সসহ গাড়ি চালনায় ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ১৭ নভেম্বর

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩০ নভেম্বর ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২ ও ৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং সব গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩০ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

এআইইউবিতে উদ্বোধন হলো আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়নশিপের
  • ১৮ মে ২০২৬
জীবন বিমা করপোরেশনে পার্ট-টাইম চাকরির সুযোগ, পদ ১০০, আবেদন …
  • ১৮ মে ২০২৬
স্মার্ট ক্যাম্পাস, সবুজ শক্তি: ড্যাফোডিলে বায়োগ্যাস প্ল্যান…
  • ১৮ মে ২০২৬
কুবিতে ৫ অনুষদের ডিনের দায়িত্ব পালন করবেন উপাচার্য
  • ১৮ মে ২০২৬
ঝিনাইদহে বজ্রপাতে একদিনে প্রাণ গেল ২ জনের, আহত ৭
  • ১৮ মে ২০২৬
বিশ্বাস বিল্ডার্স নিয়োগ দেবে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ, আবে…
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081