স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২১০, আবেদন শেষ আগামীকাল

৩১ আগস্ট ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
৫ পদে ২১০ কর্মী নিয়োগে আবেদন চলছে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়

৫ পদে ২১০ কর্মী নিয়োগে আবেদন চলছে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়। প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৪ থেকে ১৬তম গ্রেডে ৫ পদে ২১০ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১২ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। সব পদে শুধু চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের ২৬-০৬-২০১৮ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী এসব পদে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, চাঁদপুর; 

১. পদের নাম: পরিসংখ্যানবিদ;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*পরিসংখ্যান/গণিত/অর্থনীতিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে চাকরি, পদ ৪৯৭

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: এইচএসসি পাসেই চাকরি পানি উন্নয়ন বোর্ডে, পদ ৪৬৮

৪. পদের নাম: স্বাস্থ্য সহকারী;

পদসংখ্যা: ২০০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আবেদনের যোগ্যতা—

*স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত ভারী যানবাহন চালনার হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; 

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাকরি, পদ ১৬৪

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১২ আগস্ট ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১ সেপ্টেম্বর ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9