চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে চাকরি, পদ ১৪

০৯ আগস্ট ২০২৫, ০৮:৩১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
৬ পদে ১৪ কর্মী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে

৬ পদে ১৪ কর্মী নিয়োগে আবেদন চলছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ১৬ এবং ২০তম গ্রেডে ৬ পদে ১৪ কর্মী নিয়োগে ২৪ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৪ আগস্ট সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। চট্টগ্রাম বিভাগের অধীন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম;

১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার কম্পোজে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;

আরও পড়ুন: বস্ত্র অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৯০

২. পদের নাম: রেকর্ড কিপার;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন ও বেসিক কম্পিউটার ট্রাবলসুটিংয়ে দক্ষতা থাকতে হবে;

৩. পদের নাম: ডেসপাস রাইডার;

পদসংখ্যা: ৩টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*মোটর সাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে;

আরও পড়ুন: ইসলামিক ফাউন্ডেশনে চাকরি, পদ ৩৬৩

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ৫টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৫. পদের নাম: অর্ডারলি;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৬. পদের নাম: নিরাপত্তাপ্রহরী;

পদসংখ্যা: ১টি;

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে চাকরি, পদ ১৮২

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ আগস্ট ২০২৫);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ৩১ আগস্ট ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট 

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের  মৃত্যু 
  • ১৫ মে ২০২৬
ধর্ষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান ছাত্রমঞ্চের
  • ১৫ মে ২০২৬
স্ত্রীর পরকীয়ার জেরে ফেসবুকে স্ট্যাটাস ব্যবসায়ীর, অতঃপর...
  • ১৫ মে ২০২৬
আওয়ামী সরকারের কারণে জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত:…
  • ১৫ মে ২০২৬
হোস্টেলে সমকামিতা: পদ হারালেন সেই দুই ছাত্রদল নেতা
  • ১৫ মে ২০২৬
সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081