কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, বয়স ১৮ হলেই আবেদন

২৮ জুন ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১২:৪৯ PM
ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ

ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ বাহিনী। বাহিনীটি ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জেলাভিত্তিক নিয়োগে ২৭ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ;

পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি);

পদসংখ্যা: জেলাভিত্তিক শূন্য পদ অনুসারে;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

আরও পড়ুন: নৌবাহিনীতে ১০ থেকে ১২তম গ্রেডে বেসামরিক পদে চাকরি, আবেদন অনলাইনে

অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে;

জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে;

বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়);

আরও পড়ুন: পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি, আবেদন নির্ধারিত ফরমে

শারীরিক যোগ্যতা—

পুরুষ প্রার্থীর উচ্চতা

সাধারণ প্রার্থী: ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি;

শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সরকারি বিধি মোতাবেক;

নারী প্রার্থীর উচ্চতা

সাধারণ প্রার্থী: ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী: ৫ ফুট ২ ইঞ্চি;

শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী: সরকারি বিধি মোতাবেক;

আরও পড়ুন: নদী গবেষণা ইনস্টিটিউটে চাকরি, পদ ২৫

প্রার্থীর বয়স: ১৮-২০ বছরের (২৪ জুলাই ২০২৫ তারিখে) মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বিদ্যমান কোটাপদ্ধতি অনুসৃত হবে;

দৃষ্টিশক্তি: ৬/৬;

বুকের মাপ—

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার ক্ষেত্রে: স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি;

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি;

আরও পড়ুন: বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে আবেদন শুরু, পদ ১ লাখ ৮২২

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ জুলাই ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close