কারা অধিদপ্তরে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১৭৪, আবেদন করুন দ্রুতই

০৫ জুন ২০২৫, ০১:২৯ PM , আপডেট: ০৫ জুন ২০২৫, ১১:০১ PM
১৫ পদে ১৭৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কারা অধিদপ্তরে

১৫ পদে ১৭৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কারা অধিদপ্তরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ১৪ থেকে ১৯তম গ্রেডে ১৫ পদে ১৭৪ কর্মী নিয়োগে বুধবার (১৪ মে) প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ মে সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১২ জুন রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কারা অধিদপ্তর;

১. পদের নাম: ফার্মাসিস্ট;

পদসংখ্যা: ৩০টি;

বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকা (গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ফার্মেসী সনদ প্রাপ্ত হতে হবে;

আরও পড়ুন: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে চাকরি, পদ ২১০

২. পদের নাম: উচ্চমান সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্তসহ তফসিল ২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৩. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ৯টি;

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে; 

৪. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক; 

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে;

*কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: অর্থ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৭৪

৫. পদের নাম: অফিস সহকারী;

পদসংখ্যা: ১০টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগে/সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

৬. পদের নাম: কারা সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক;

পদসংখ্যা: ৬৫টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;

*কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২৮ শব্দ হতে হবে;

৭. পদের নাম: অফিস সহকারী কাম-বিক্রেতা (শোরুম);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে/সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: বুয়েটে নন-টেকনিক্যাল পদে চাকরি, পদসংখ্যা ৫১

৮. পদের নাম: অফিস সহকারী কাম-বিক্রেতা (রেশন)

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে/ সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

৯. পদের নাম: টাস্ক-টেকার;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগে/সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কাপড় বোনা ও রং করা, কাঠমিস্ত্রি, কার্পেট তৈরি, কামার ইত্যাদি ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে;

১০. পদের নাম: গাড়িচালক;

পদসংখ্যা: ১২টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬); 

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*হালকা ও ভারি যানবাহন চালানার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

আরও পড়ুন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি, পদ ৪১

১১. পদের নাম: শিক্ষক;

পদসংখ্যা:২৬টি;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭); 

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগে/ সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; অথবা,

*সার্টিফেকেট-ইন এডুকেশনে উত্তীর্ণ হতে হবে;

১২. পদের নাম: ক্যাশিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭); 

আবেদনের যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে/সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

১৩. পদের নাম: মাস্টার দর্জি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮); 

আবেদনের যোগ্যতা—

*অন্যূন দ্বিতীয় বিভাগে/সিজিপিএ ২.৫ পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: বুয়েট নিয়োগ দেবে ১১ থেকে ১৯তম গ্রেডে, পদ ৩০

১৪. পদের নাম: বুক বাইন্ডার ইন্সট্রাক্টর; 

পদসংখ্যা:১টি;

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯); 

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

১৫. পদের নাম: ব্লাকস্মিথ;

পদসংখ্যা:৫টি;

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯); 

আবেদনের যোগ্যতা—

*মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চাকরি, পদ ২৫

প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): ১৮-৩২ বছর (১৯ মে ২০২৫ তারিখে);

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ২ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা, ১১ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের ক্ষেত্রে অনগ্রসর প্রার্থীদের ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১২ জুন ২০২৫, রাত ১২টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: কারা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬